Banglay IELTS এখন ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল IELTS টেস্ট ভেন্যু। যেখানে প্রস্তুতি নিয়েছেন, এবার সেখানেই দিন আসল পরীক্ষা — চেনা পরিবেশ, পাশে আমাদের টিম।
ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত অফিসিয়াল টেস্ট ভেন্যু — আপনার পরীক্ষা হবে আন্তর্জাতিক মান ও নিরাপত্তার সব নিয়ম মেনে।
যেখানে প্রস্তুতি নিয়েছেন, সেখানেই পরীক্ষা। চেনা পরিবেশে exam-day nervousness অনেকটাই কমে যায়।
টেস্ট ডেট বাছাই থেকে রেজিস্ট্রেশন — পুরো প্রক্রিয়ায় আমাদের টিম আপনাকে হাতে ধরে সাহায্য করবে, কোনো বাড়তি ঝামেলা নেই।
একই ভেন্যুতে মক টেস্ট দেওয়ার সুযোগ — আসল পরীক্ষার আগেই রুম, কম্পিউটার আর পরিবেশের সাথে পরিচিত হয়ে যান।
ঢাকার উত্তরায় আমাদের হেড অফিসেই টেস্ট ভেন্যু — আধুনিক সুবিধা, শান্ত পরিবেশ, আর পরীক্ষার দিন পাশে আমাদের অভিজ্ঞ টিম।
নিচের ফর্মটি পূরণ করুন অথবা সরাসরি কল/WhatsApp করুন — আমাদের টিম আপনার টার্গেট টেস্ট ডেট জেনে নেবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (পাসপোর্ট) আর ফি — সব কিছুতে আমাদের টিম আপনাকে গাইড করবে, যাতে কোনো ভুল না হয়।
নির্ধারিত দিনে পাসপোর্ট নিয়ে সময়মতো ভেন্যুতে চলে আসুন — বাকিটা আমাদের আর ব্রিটিশ কাউন্সিলের দায়িত্ব।
রেজিস্ট্রেশনে ব্যবহৃত বৈধ পাসপোর্টটি অবশ্যই সাথে আনতে হবে — এটিই একমাত্র গ্রহণযোগ্য পরিচয়পত্র। ব্যাগ, ফোন ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নেওয়া যায় না; সেগুলো রাখার ব্যবস্থা ভেন্যুতেই আছে।
চেক-ইন, পরিচয় যাচাই ও নিয়মকানুন বুঝিয়ে দেওয়ার জন্য পরীক্ষা শুরুর অন্তত ৩০-৪৫ মিনিট আগে পৌঁছানোর পরামর্শ দিই।
রেজিস্ট্রেশন হয় ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল সিস্টেমে, তবে ডেট বাছাই থেকে ফর্ম পূরণ — পুরো প্রক্রিয়ায় আমাদের টিম বিনামূল্যে সাহায্য করে। ফর্ম পূরণ করলেই আমরা যোগাযোগ করব।
হ্যাঁ! এটি ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল টেস্ট ভেন্যু — যে কেউ এখানে টেস্ট দিতে পারেন। আমাদের কোর্সের শিক্ষার্থী হওয়া বাধ্যতামূলক নয়।
নাম আর নম্বরটা রেখে যান — আমাদের টিম কল করে টেস্ট ডেট, ফি আর রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়া বুঝিয়ে দেবে। কোনো এক্সট্রা চার্জ নেই।