কোভিডের সময়ে শুরু হওয়া এক যাত্রা
তাঁর এই যাত্রার গল্প শুরু হয়েছিল প্রায় ছয় বছর আগে, কোভিড-১৯ মহামারির সময়। তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Accounting বিষয়ে পড়াশোনা শেষ করার পর নিজেই IELTS দিতে গিয়ে তিনি উপলব্ধি করেন, একজন শিক্ষার্থীর জন্য IELTS প্রস্তুতির পুরো প্রক্রিয়াটি কতটা কঠিন ও বিভ্রান্তিকর হতে পারে। ভালো মানের learning resources-এর অভাব, অনলাইন ও অফলাইন প্রস্তুতির সীমাবদ্ধতা এবং বিভিন্ন ধরনের ভোগান্তি তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করে।
বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত IELTS শেখার পর্যাপ্ত সুযোগ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত নিজেই IELTS-এ দক্ষতা অর্জন করেন এবং শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন। এরপর Facebook-এ একটি শিক্ষামূলক কমিউনিটি এবং YouTube-এ একটি চ্যানেল তৈরি করেন। শুরুতে ছোট পরিসরে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পেতে শুরু করে তাঁর উদ্যোগ।
আজ সেই YouTube চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৭ লাখ, আর ভিডিওগুলোতে রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ। গত ৬ বছরে প্রায় ৬ লাখ মানুষকে IELTS নিয়ে সরাসরি ও পরোক্ষভাবে help করেছেন Rashed Hossain। IELTS শেখাকে সহজ ভাষায় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অনলাইন জগতে তাঁর ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।






















