PhD in stanford
স্নাতকোত্তর ও পিএইচডি করুন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে
_———————————————————–
কোন টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সঙ্গে থাকবে বসবাস এবং একাডেমিক ব্যয়ের জন্য নাইট হেনেসি উপবৃত্তিও।
জনপ্রিয় ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশনের বিবেচনায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ র্যাংকধারী এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩ বছরে স্নাতকোত্তর এবং সর্বোচ্চ ৬ বছরে পিএইচডি করার সুযোগ পাবেন।
নাইট হেনেসি স্কলারশিপের অধীনে দেয়া এই স্নাতকোত্তর বৃত্তির জন্য আবেদনের শেষ সময় আগামী ৬ অক্টোবর এবং পিএইচডির জন্য ১ নভেম্বর।
বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন।
বৃত্তির সুবিধাসমূহঃ
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
* বসবাস এবং একাডেমিক ব্যয়ের জন্য থাকবে নাইট হেনেসি উপবৃত্তি (যেমন কক্ষ এবং বোর্ড, বই, একাডেমিক সরবরাহ, নির্দেশমূলক সামগ্রী, স্থানীয় পরিবহন এবং যুক্তিসঙ্গত ব্যক্তিগত ব্যয়)।
* একটি ভ্রমণ উপবৃত্তি
* এছাড়াও নাইট-হেনেসি স্কলাররা একাডেমিক কাজের জন্য পরিপূরক তহবিলের (যেমন- কনফারেন্স ভ্রমণ) আবেদন করতে পারেন।
নির্বাচনের মানদণ্ডঃ
নাইট-হেনেসি স্কলারশিপের জন্য নিম্নোক্ত যোগ্যতাগুলোকে প্রাধান্য দেয়া হবে। এরপর বিচারকদের একটি প্যানেল প্রথমে আবেদন পর্যালোচনা করবে, তারপর একটি সাক্ষাৎকার নেবেন।
* চিন্তার স্বাধীনতা।
* মানসিক তীক্ষ্ণতা প্রদর্শনের ক্ষমতা।
* জ্ঞান এবং নতুন অভিজ্ঞতা খুঁজতে পারে এমন।
* অন্যদের মোটিভেট করতে সক্ষম।
* আত্মসচেতন।
যেভাবে আবেদন করবেনঃ
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২২- এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। স্নাতকোত্তরের জন্য ক্লিক করুন এই লিংকে
আর পিএইচডির জন্য জানতে ক্লিক করুন এই লিংকে।


Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Comment